ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এবং আমার কেনেলের প্রিয় সদস্যদের পর্যাপ্ত সময়, যত্ন ও ভালোবাসা দিতে পারছি না। তাই ওদের ভবিষ্যতের কথা ভেবেই আমার কেনেলের অধিকাংশ Adult Dog নতুন, দায়িত্বশীল ও ভালোবাসার একটি পরিবারের কাছে নামমাত্র মূল্যে (Look Like Adoption) দিয়ে দিতে চাই।
আমি কোনো ব্যবসায়িক লাভের জন্য ওদের দিচ্ছি না। সামান্য কিছু মূল্য রাখার একটাই কারণ—যে মানুষ ওদের নিজের কাছে নিয়ে যাবে, সে যেন ওদের মূল্য বোঝে, ভালোবাসে এবং পরিবারের একজন সদস্য হিসেবে আজীবন আগলে রাখে। কারণ ভালোবাসা আর দায়িত্বই ওদের সবচেয়ে বড় প্রয়োজন।
কিছু শর্ত রয়েছে: • অবশ্যই সরাসরি আমার বাসায় এসে কুকুর দেখে পছন্দ করে নিতে হবে। • কোনো ডেলিভারি বা অন্য কারো মাধ্যমে দেওয়া হবে না। • পরিবারের পূর্ণ সম্মতি থাকতে হবে। • কুকুর পালন করার মানসিকতা, সময় ও আর্থিক সক্ষমতা থাকতে হবে।
শুধু কম দামে নেওয়ার জন্য যোগাযোগ করবেন না। আমি এমন মানুষের হাতেই ওদের তুলে দিতে চাই,