GFC Standard Pedestal Fan 24 Inch big size
Blades: 4
RPM: 1475
Air Delivery: 170 m3/min
Made in Pakistan
still running without Any problem
এটি ১০০% অরিজিনাল Made in Pakistan. আমাদের যখন ফ্যাক্টরি ছিল তখন থেকে এই ফ্যান দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে ব্যবহার করে আসছি। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই সত্য।
এটার রঙ চটে গিয়েছিল, তাই বাসার আলমারির রঙের সাথে মিলিয়ে নতুন করে রঙ করা হয়েছে; যার কারণে এটি এখন নতুনের মতো দেখাচ্ছে।
রঙ করতে দেওয়ার সময় গাড়িতে অতিরিক্ত লোড দেওয়ার কারনে দোকানদারদের অসাবধানতার কারনে রেগুলেটরটি ভেঙে ফেলে।
সেখানে রেগুলেটরটির পরিবর্তে সুইচ বসানো হয়েছে। এছাড়া গত ২০ বছরের মধ্যে এটি কখনোই কোনো প্রকার সার্ভিসিং করানোর প্রয়োজন হয়নি।
বিক্রয়ের কারণ: ভাড়া বাসায় জায়গার স্বল্পতা। এই ফ্যানটির এত পরিমাণ বাতাস যা সাধারণ ছোট ঘরে ব্যবহার করার জন্য নয়; এটি ইন্ডাস্ট্রিয়াল কিংবা কমিউনিটি সেন্টার, মুরগির ফার্ম, ওয়ার্কশপ, কিংবা ধান উড়ানোর জন্য বড় ঘর বা গোডাউনে ব্যবহার উপযোগী।
বর্তমানেও এই ফ্যানটি ১২-১৩ হাজারের মধ্যে পাওয়া যায়, কিন্তু সেগুলোর ওজন, পারফরম্যান্স বা বাতাস কোনোটাই এটার অর্ধেকেরও সমতুল্য নয়।
তাই ব্যবহারের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি এটা আরো 20 বছর+ টেকশস হবে এতে কোন সন্দেহ নেই।
ঠিকানা : , ইউনিক, মাটির মসজিদ রোড, আশুলিয়া, সাভার, ঢাকা।