আসসালামু আলাইকুম।
আমি বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো এবং পড়াশোনা নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আমি একটি কেয়ারটেকার / বাসা বা অফিসের দেখভালের চাকরি খুঁজছি।
আমার বিবরণ ও যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স (চলমান)
কাজের ধরন: বাসা, অ্যাপার্টমেন্ট, মেস বা অফিসের কেয়ারটেকার / কেয়ারগিভার হিসেবে দায়িত্ব পালন করা।
যেসব কাজ করতে পারবো: সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বাসা বা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তদারকি, বিল পরিশোধ, বাজার বা প্রয়োজনীয় কেনাকাটা এবং অভিভাবকের অনুপস্থিতিতে যাবতীয় দেখভাল করা।
অন্যান্য: আমি সৎ, দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং যেকোনো বিশ্বস্ত পরিবেশে কাজ করতে আগ্রহী।
পড়াশোনা ব্যাঘাত না ঘটে—এমন ফুল-টাইম (থাকা-খাওয়ার সুবিধাসহ) বা পার্ট-টাইম যেকোনো শিফটে কাজ করার সুযোগ থাকলে কৃতজ্ঞ হব।
কাউকে যদি চেনা থাকে বা কোনো খালি পদ থাকে, দয়া করে মেসেজ (DM) দিয়ে জানাবেন