চুল পড়া কমছেই না?
রুক্ষ, ফ্রিজি আর প্রাণহীন চুলে বিরক্ত? তাহলে আজ থেকেই বদলে ফেলুন আপনার হেয়ার কেয়ার রুটিন!
চুলের যত্নে কার্যকরী কিছু টিপস ফলো করতে পারেন।
— সপ্তাহে ২ থেকে ৩ দিন হালকা গরম তেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়।
— খুব বেশি শ্যাম্পু ব্যবহার করবেন না। সালফেট-ফ্রি মাইল্ড শ্যাম্পু চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
— ভেজা চুল জোরে আঁচড়াবেন না (না আঁচড়ানোই ভালো)। এতে চুল ভাঙা ও পড়া বেড়ে যায়।
— ভালো মানের কাঠের চিরুনি ব্যবহার করুন। এটি স্ক্যাল্পে জেন্টল ম্যাসাজ দেয় এবং স্ট্যাটিক কমায়।
— হিট স্টাইলিং (স্ট্রেইটনার/কার্লার) কম ব্যবহার করুন। অতিরিক্ত তাপ চুল দুর্বল করে দেয়।
— পর্যাপ্ত পানি পান করুন এবং প্রোটিন, আয়রন ও ভিটামিনসমৃদ্ধ খাবার খান। স্বাস্থ্যকর চুলের শুরু কিন্তু ভেতর থেকেই হয়।