আপনার চুলের গোড়াও কি দুর্বল?
চুল আঁচড়ালেই কি অতিরিক্ত চুল পড়ে যায়?
স্বাস্থ্যোজ্জ্বল চুলের শুরু সুস্থ স্ক্যাল্প থেকে। তাই শুধু তেল ও শ্যাম্পু ব্যবহার করলেই চলে না, স্ক্যাল্পের নিয়মিত যত্ন নেওয়াও জরুরি। চলুন জেনে নেওয়া যাক চমৎকার একটি হেয়ার টনিকের রেসিপি।
— একটি পাত্রে ৫০০ মিলি পানিতে ২ চামচ শুকনা রোজমেরি নিন। এখন প্রশ্ন হলো, রোজমেরি কোথায় পাবেন? এটি খুব সহজেই পেয়ে যাবেন আপনার প্রতীশা পেজে।
— এবার মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন।
— এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন, যাতে রোজমেরির নির্যাস পানির সাথে আরও ভালোভাবে মিশে যায়।
— পানি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল আপনার 'রোজমেরি হেয়ার টনিক'! এটি ফ্রিজে ৫ থেকে ৭ দিন সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়া সাধারণ তাপমাত্রায় প্রায় ২৪ ঘণ্টা ভালো থাকবে।