ওয়ালাইকুম আসসালাম।
বাসার ৩য় তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। ৪র্থ তলায় ক্রেতাকে বাড়ির বর্তমান নকশা অনুযায়ী কাঠামো তৈরি করে ফ্লাট সম্পন্ন করে দেয়া হবে। ক্রেতা চাইলে নিজ পছন্দমতোও কাজ করতে পারবেন সেক্ষেত্রে কাঠামো নির্মাণ ব্যয় ক্রেতার মূল দামের থেকে বাদ দিয়ে হিসাবায়ন হবে। ফ্লোরটি ৪ কাঠা জমির উপর ৪৮+ পাইলিং করে নির্মিত। স্পেস বাদ দিয়ে টোটাল ফ্লোর এরিয়া ২৫০০ স্কোয়ার ফিট। যাতে ২ টি ১১৫০-১২০০ স্কোয়ার ফিট ফ্লাট হবে। লিফট ও কমন স্পেসের জন্য মোট ১৫০ স্কোয়ার ফুট জায়গা কমবে দুটি ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে। আমাদের আস্কিং প্রাইস ৭৫০০/-(সামান্য নেগোশিয়েবল) স্কোয়ার ফিট সম্পূর্ণ রেডি করে দিবো। লিফট, পার্কিং ও অন্যান্য নাগরিক সুবিধা আছে।