চার তাক বিশিষ্ট পি.ভি.সি নেট ও ইউক্যালিপটাস কাঠের তৈরী একটি কোয়েল পাখির খাঁচা বিক্রি হবে। প্রতি তাকে ২৫০ টি কোয়েল পাখি ধারণক্ষমতা সম্পন্ন এই খাঁচাটিতে মোট ১০০০ টি কোয়েল পাখি পালন করা যায়। এর চেয়ে কম পাখিও এ খাঁচায় স্বাচ্ছন্দের সাথে পালন করা সম্ভব। শখ কিংবা বাণিজ্যিক-দুই উদ্দেশ্যেই এ খাঁচায় কোয়েল পাখি সুন্দর ভাবে লালন-পালন করা যাবে। শুধু পুরুষ,শুধু মহিলা কিংবা পুরুষ ও মহিলা সব রকমভাবেই এ খাঁচাটিতে সর্বোচ্চ ১০০০ টি কোয়েল পাখি পালন করতে পারবেন। শুধু মহিলা কোয়েল পাখি হলে ডিম গড়ানোর জন্য সামনে ট্রে’র ব্যবস্থা রয়েছে। খাঁচাটি স্বল্প ব্যবহৃত। আরও ৫ থেকে ৭ বছর অনায়াসে ব্যবহার করা যাবে। প্রকৃত কোয়েল পাখি পালনে ইচ্ছুকগণকে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। খাঁচার চার দিকে বসানোর জন্য খাবার ও পানির ট্রে আছে (ছবিতে দেখানো হয়নি)।