দ্রুত মেরামতের জন্য হট মেল্ট গ্লু গান কিট, সাথে পাচ্ছেন ফ্রি ০২টি গ্লু স্টিক। গ্লু গান ব্যবহারের নিয়ম: গানটি প্লাগ ইন করুন। গ্লু স্টিকটি গানের পেছনের অংশে লোড করুন। ট্রিগারটি কয়েকবার চাপুন যতক্ষণ না গ্লু স্টিকটি ইনলেট টিউবে শক্তভাবে বসে যায়। গ্লু গানটিকে প্রায় ৫ মিনিট গরম হতে দিন। নজল থেকে আঠা বের না হওয়া পর্যন্ত ট্রিগার চাপুন। আঠা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। ক্ল্যাম্প বা অন্য কোনো হোল্ডিং ডিভাইসের প্রয়োজন নেই। কাজ শেষ হলে গ্লু গানটি আনপ্লাগ করুন। কোনো পরিষ্কার করার ঝামেলা নেই। কখনোই গ্লু স্টিকটি গানের পেছন থেকে টেনে বের করবেন না।