স্যার, আসসালামু আলাইকুম।
আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমি অত্যন্ত আগ্রহী হয়েছি।
আমি শো-রুম পরিচালনা ও ব্যবস্থাপনায় প্রায় ১০ বছরের এবং মার্কেটিংয়ে প্রায় ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন একজন দায়িত্বশীল ও পরিশ্রমী ব্যক্তি। পাশাপাশি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি-খুলনা অফিসে প্রায় ৩ বছর ধরে অফিস সচিব হিসেবে কর্মরত আছি।
আমার কর্মজীবনে কর্মী ব্যবস্থাপনা, দৈনন্দিন কার্যক্রম তদারকি, দায়িত্ব বণ্টন, উপস্থিতি পর্যবেক্ষণ, হিসাব ও গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জন করেছি।
আমি বিশ্বাস করি, আমার দীর্ঘদিনের ব্যবস্থাপনা অভিজ্ঞতা, নেতৃত্বদানের সক্ষমতা, দায়িত্বশীলতা এবং সাংগঠনিক দক্ষতা আপনাদের শতভাগ সন্তুষ্ট করতে সক্ষম হবে।
অতএব, আমার অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনা করে আমাকে উক্ত পদে চাকরি প্রদান করে বাধিত করবেন।
ধন্যবাদান্তে,
সাঈদ আহম্মেদ,
মোবাইল{phone=০১৮১৯৯৬৩৫৩৫}