শ্রীনগর কয়কীর্ত্তন বটতলার ২৫০ মিটার দক্ষিণ দিকে কাদুরগাঁও মৌজায় এখনই বাড়ি করার উপযোগী নামজারিকৃত, ভেজালমুক্ত ও নিষ্কন্টক ৪৯ শতাংশ বা ২৯.৬৪ কাঠা (প্রায় ৩০ কাঠা) জমি বিক্রয় হবে। ঢাকা-দোহার হাইওয়ে সংলগ্ন দামলা সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে এবং হাইওয়ে সংলগ্ন কয়কীর্ত্তন বটতলার দক্ষিণ দিকের নার্সারির পাশ দিয়ে জমিতে যাওয়ার রাস্তা আছে। এর আশেপাশে একাধিক জনবসতি বা বসতবাড়ি আছে। গভীর নলকূপ ছাড়াও মটরের সাহায্যে সার্বক্ষণিক পানি পাওয়ার এবং পল্লীবিদ্যুৎ সংযোগের সুব্যবস্হা রয়েছে। জমির উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক ভরাট করা আছে এবং এর পশ্চিমদিকে রয়েছে যাতায়াতের রাস্তা। সামান্য দূরে হাসপাতাল, ক্লিনিক, মসজিদ, হাট-বাজার, সুপারশপ, স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, সরকারি-বেসরকারি ব্যাংক, অফিস অবস্থিত। প্রতি শতাংশের মূল্য মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা হিসাবে জমির সর্বমোট মূল্য ৮৫ লাখ ৭৫ হাজার টাকা।