মূলত এই মাইক্রোফোনটি আমি আরেক জনের কাছ থেকে কিনেছি। এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি কিন্তু আমার এটা দিয়ে কাজ হবেনা। আমার আরো ভালো কোয়ালিটির লাগবে। আর এই দামে ulanzi র যত মাইক্রোফোন পাবেন সবগুলোই কপি। সেই হিসেবে আমারটাও একটি কপি। তবে সাউন্ড কোয়ালিটি মোটামুটি কাজ চলবে। যারা একেবারে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন তাদের জন্য ভালো। তবে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর নই তাই এটি আমার জন্য উপযুক্ত নয়। তাই কপি হলেও একেবারে কম দামে এটিই নিয়ে নিজের যাত্রা শুরু করতে পারবেন।
তবে আমার পরামর্শ হচ্ছে এই বাজেটে ভালো সাউন্ডের জন্য Boya by m1 microphone এর কোন বিকল্প নেই। তবে এটার দাম ১০০০ টাকার উপরে। ১০০০ টাকার নিচে যেগুলো আছে সেগুলো কপি। আর যদি ১০০০ টাকার উপরে ওয়ারলেস মাইক্রোফোন চান তাহলে Ulanzi wm 10 দেখতে পারেন। এটা মোটামুটি ভালো। আর যদি চান আমারটাও কিনে ট্রাই করে দেখতে পারেন। আর আমার জন্য দোয়া কইরেন। ধন্যবাদ