পদের নাম: কুরিয়ার ম্যান / ডেলিভারি এক্সিকিউটিভ
কর্মঘণ্টা: সকাল ০৯:৩০ মিনিট থেকে রাত ১০:০০ টা
প্রধান দায়িত্ব ও কর্মপরিধি:
সকালের কাজ (অফিস এন্ট্রি ও সেটিং): সকাল ৯:৩০ মিনিটে নির্দিষ্ট অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং নিজস্ব এরিয়ার সকল ডকুমেন্টস/পার্সেল সঠিকভাবে বাছাই ও সেটিংস করে ডেলিভারির জন্য প্রস্তুত করা।
মাঠপর্যায়ের কাজ (ডেলিভারি): নির্ধারিত ডেলিভারি রুট বা এরিয়াতে গিয়ে কাস্টমারদের কাছে নিরাপদে ও সঠিক সময়ে পার্সেল এবং ডকুমেন্টস পৌঁছে দেওয়া।
সন্ধ্যার কাজ (পিক-আপ): ডেলিভারি সম্পন্ন করার পর নির্ধারিত ক্লায়েন্ট বা এরিয়া থেকে রিটার্ন ও নতুন শিপমেন্টের পিক-আপ (Pick-up) গ্রহণ করা।
রাতের কাজ (রিপোর্ট ও ক্লোজিং): অফিসে ফিরে এসে সারাদিনের ডেলিভারি ও পিক-আপের সমাপনী রিপোর্ট জমার কাজ সম্পন্ন করা এবং রাত ১০:০০ টায় দিনের কাজ শেষ করে অফিস ত্যাগ করা।