এই লেন্স টি ৪ই জুলাইতে কেনা হয়েছে। শখের বশে ক্যামেরা কিনেছিলাম। তাও কিছুদিন হয়েছে। কিন্তু যেহেতু আমি ফটোগ্রাফি বেশি করি তাই ক্যামেরাটি সেইল করে দেই অন্য ক্যামেরা কেনার জন্য। কিন্তু আমার আইফোনে গ্রিণলাইন পড়াতে এখন ক্যামেরা থেকে আমার ফোন জরুরি হয়েছে।
তাই এই লেন্সটিও বিক্রি করতে চাচ্ছি। পড়েই থাকে বাসায়। অফিসের কাজের চাপে সময়ই পাইনা ব্যবহার করার। ৮/১০ বার ছবি তুলেছিলাম মেইবি। বসুন্ধরা থেকে কিনেছিলাম ৫৩ হাজার দিয়ে।
এখন অরিজিনাল বক্স সহ প্রাইস বেড়ে গিয়েছে মার্কেটে। ৫৮-৬২ হাজার।
লেন্স হিসেবে জোস। হয়তো আমি আবার ক্যামেরা কিনলে এই লেন্স টাই নিবো। অনেক শার্প।
আমার কাছে বক্স, মেমো, সবই আছে। বাসায় ফেলে রাখার চেয়ে টাকাটা ক্যাশ করে ফেলাই বুদ্ধিমানের কাজ মনে হয়েছে।
লেন্সের কান্ডিশান নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা দোকানে যে কেউ নতুন বলেই বিক্রি করবে, কারণ এটা আসলেই নতুন। আপনি কোনো খুঁত ই পাবেন না।
এটা নিলে বরং কিছু টাকাও বাঁচবে আপনার।