ভালোবাসা অনেক সুন্দর,সেটা আরো ভালোভাবে বোঝা যায় পোষা প্রাণী মাধ্যমে...
Gender: Male (ছেলে) Cat.
Age: 7 month (৭ মাস)।
Food Types: Cat Food,Boil Meat and Fish,Milk.
(সিদ্ধ মাংস এবং মাছ, দুধ)।
অনেক ভালবেসে নাম রেখেছিলাম "ক্রীতিক"।
আমার কাছে সবথেকে প্রিয় ওর চোখ দুটো। প্রথমে আমি ওর ভাষা বুঝতাম না ।তারপরে আমি খেয়াল করলাম আমি কিছু বললে ও আমার দিকে তাকিয়ে থাকে এবং ওর চোখ দিয়ে বোঝানো চেষ্টা করে আর কথা বলে ।আমি যখন ওকে নিয়েছিলাম তখন ওর বয়স ছিল এক মাসের একটু বেশি।
ওকে বিক্রি করার কোন উদ্দেশ্য ছিলনা কখনো আমার!
কিন্তু এখন ওর মূল্য নির্ধারণ করতে হচ্ছে,কারণ বিনামূল্যে দিয়ে দিলে ওকে সস্তা ভেবে নিবে। ওর মূল্য নির্ধারণ করার ক্ষমতা নেই আমার ! কারণ ও কতটা মূল্যবান সেটা শুধু আমি জানি ।
( কথায় আছে না- "সহজে পেয়ে গেলে মানুষ হীরা কেও কয়লা ভাবে "! )
আমার নিজ শহর ছেড়ে যখন আমি ঢাকায় আসছিলাম তখন ভীষণন একা লাগতো তখন আমি ক্রীতিকে নেই।
ঢাকায় এসেছিলাম আইলস (IELTS) কোচিং করতে ।আমার জীবনে এই একটাই লক্ষ্য, কোন পিছুটান ছিল না আমার।
কিন্তু এখন ক্রীতিক জন্য কেমন যেন একটা অনুভব করি... !
ক্রীতিকে না পেলে বুঝতেই পারতাম না আমি যে পোষা প্রাণীরাও এতটা আবেগ ও স্নেহময় হতে পারে ।
নিজের বাসায় রাখার চেষ্টা করেছিলাম কিন্তু ফ্যামিলিতে এমন কেউ নেই যে ওর খেয়াল রাখতে পারবে।
আমি চাইবো ওর জীবনে এমন একজন মানুষ আসেন যে ওকে অনেক ভালো রাখবে এবং আপনি ক্রীতিকে এতটাই ভালবাসবেন যতটা ভালোবাসা পেলে ক্রীতিক আমার ভালোবাসা ভুলে যেতে পারে...
ফি-আমানিল্লাহ... !