ভালোবাসা অনেক সুন্দর, আর সেটা আরো ভালো-ভাবে বোঝা যায় পোষা-প্রাণীদের মাধ্যমে...
Gender: Male (ছেলে) Cat.
Age: 7 Month (৭ মাস).
Food Types: Cat Food, Boil Meat and Fish.
( সিদ্ধ মাংস এবং মাছ)
অনেক ভালোবেসে নাম রেখেছিলাম " ক্রীতিক" । সবথেকে সুন্দর হল ওর চোখ দুটো । প্রথমে আমি ক্রীতিকের ভাষা বুঝতাম না, তার পরে দেখলাম ও ওর চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করো কথা বলে। আমি ক্রীতিকে নিয়েছিলাম যখন ওর বয়স দেড় মাস ছিল। আমার নিজ শহর ছেড়ে যখন ঢাকায় আসলাম তখন ব্যস্ত শহরেও নিজেকে ভীষণ একা মনে হতো,তখন আমি ক্রীতিক নিয়েছিলাম... ঢাকায় এসেছিলাম আমি আইলস (IELTS) কোচিং করতে। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল,কোন পিছুটান ছিল না,কিন্তু এখন ওর জন্য কেমন যেন অনুভব করি। আমার ওকে বিক্রি করার কোন উদ্দেশ্যই ছিল না। কিন্তু বিনামূল্যে ওকে দিয়ে দিলে ওকে সস্তা ভেবে নেবে,তাই আমি ওর মূল্য নির্ধারণ করলাম যদিও ওর মূল্য নির্ধারণ করার ক্ষমতা নেই আমার! কারণ আমার কাছে ক্রীতিক কতটা মূল্যবান সেটা শুধু আমিই জানি।
( সহজে পেয়ে গেলে মানুষ হীরে কেও কয়লা ভেবে ছুড়ে ফেলে দেয়)। মূল্য দিলেই তো বুঝবে যে,সে কতটা মূল্যবান... !
এতটাও আবেগ আর স্নেহময় পোষা-প্রাণী হতে পারে! আমি কখনো বুঝতে পারতাম না,যদি ক্রীতিকে না পেতাম। আমার নিজের বাসায় রাখার চেষ্টা করেছিলাম ওকে,কিন্তু ওর খেয়াল রাখার মত ফ্যামিলিকে তেমন কেউ নেই । আমি চাইবো এমন একজন মানুষ ওর জীবনে আসেন যে আমার থেকেও বেশি ভালো রাখতে পারবে ওকে,আর এতটা ভালোবাসা দিবেন যে আপনার ভালোবাসা পেয়ে ক্রীতিক আমাকে ভুলে যেতে পারে...
ফি-আমানিল্লাহ... !