এটি হচ্ছে এমএসআই এর এনভিডিয়া জিটিএক্স ১৬৬০ সুপার জিপিইউ (গ্রাফিক্স কার্ড)। এটি ৬জিবি এর মেমোরি সম্পন্ন ওওসি এডিশনের গ্রাফিক্স কার্ড। জিপিইউ সম্পূর্ণ নতুন অবস্থায় আছে, কখনও সার্ভিসিং করা হয় নাই, প্রোডাক্টটিতে ২ বছরের ওয়ারেন্টি দিয়েছিল ১ বছর ব্যবহার করা হয়েছে মাত্র, টুকটাক বেসিক অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন আর হালকা পাতলা গেম খেলা হতো। বিক্রি করতে চাচ্ছি কারণ আমি আমার সম্পূর্ণ পিসি বিক্রি করে দিচ্ছি তাই জিপিইউ লাগছে না। জিপিইউতে কোনো টেকনিক্যাল ইস্যু নাই, এখনো নতুনের মতো এর কার্যক্ষমতা, প্রয়োজন হলে চেক করে নিবেন যত ইচ্ছে। আপনারা যারা পিসি সম্পর্কে অবগত তারা জানেন এমন প্রতিটা পিসি পার্টসে কত ক্রাইসিস, প্রচুর দাম, এই জিপিইউ আমি কিনেছিলাম ১ বছর আগে ৩৫কে দিয়ে যা এখন বাজারে খোঁজ নিলেই দেখবেন ৫০-৬০কে তে পৌঁছে গেছে। অন্যান্য নন ব্র্যান্ডের সেম জিপিইউ আপনি ৩০কে তেও পাবেন তবে ওয়ারেন্টি সার্ভিস, ব্র্যান্ড ভ্যালু সম্পন্ন পাবেন না। বাজারে এখন এমএসআই, গিগাবাইট এই ব্র্যান্ডগুলোর জিপিইউ এর প্রচুর দাম।