আপনার দৈনন্দিন অডিও অভিজ্ঞতাকে আরও দারুণ করতে নিয়ে এলো বাজেট-ফ্রেন্ডলি M20 ইয়ারবাড। সর্বাধুনিক Bluetooth V5.3 প্রযুক্তির ফলে এতে পাবেন সুপার-ফাস্ট ও আরও বেশি স্টেবল কানেকশন। ১০ মিটার দূর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে।
ইয়ারবাডটিতে রয়েছে শক্তিশালী 8mm Moving Coil Unit, যা প্রদান করে ডিপ বেস ও ক্রিস্টাল ক্লিয়ার এইচডি সাউন্ড। এর ENC (Environmental Noise Passive Elimination) টেকনোলজি ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে কল ও গান শোনার অভিজ্ঞতাকে করে তোলে আরও চমৎকার।
এতে রয়েছে আকর্ষণীয় HD Digital Display, যার মাধ্যমে চার্জিং কেসের সঠিক ব্যাটারি পার্সেন্টেজ সহজেই দেখা যায়। একবার ফুল চার্জ হতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে এবং ইয়ারবাড দিয়ে একটানা প্রায় ৫ ঘণ্টা গান শোনা বা কথা বলা যায়। এর ২৮০ ঘণ্টার দীর্ঘ স্ট্যান্ডবাই টাইম এবং বড় ক্যাপাসিটির চার্জিং কেস নিশ্চিত করে বাড়তি সুবিধা।