সিলেটের সাতকরা, জৈন্তাপুরের বিখ্যাত জারা লেবু আর চায়ের রাজ্য সিলেটের চা—শুধু সিলেটেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েই এসব পণ্যের আলাদা পরিচিতি রয়েছে।
সিলেটের এই ঐতিহ্যবাহী স্বাদ ও পণ্যগুলো আসল মানে, ন্যায্য মূল্যে এবং আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের অনলাইন যাত্রা শুরু।
আমরা চটকদার বিজ্ঞাপন কিংবা বাহারি প্যাকিং দিয়ে আপনাদের আকৃষ্ট করতে চাই না। কারণ অনেক সময় সুন্দর বিজ্ঞাপন আর দৃষ্টিনন্দন প্যাকিং দেখে মানুষ বেশি দাম দিয়ে পণ্য কিনেও প্রত্যাশিত মানের পণ্য পান না।
আমরা এই জায়গাটাই বদલાতে চাই।
আমাদের কাছে প্যাকেটের চাকচিক্যের চেয়ে পণ্যের ভেতরের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। অযথা বিজ্ঞাপন বা অতিরিক্ত প্যাকিংয়ে খরচ না করে আমরা চাই সেই অর্থের মূল্যটা যেন আপনাদের পণ্যের মান ও দামে প্রতিফলিত হয়।
জৈন্তাপুরের জারা লেবু
সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা গরুর মাংস
সিলেটের চা পাতা
গ্রিন টি | ক্লোন টি | দুধ চা | রং চা