Suzuki Gixxer Monotone ২০২২
বাইকটি ২০২২ সালে ম্যানুফ্যাকচারিং করা। আমি বাইকটি ২০২৫ সালের দিকে অন টেস্টে ক্রয় করি। কেনার সময় বাইকটির রানিং ছিল প্রায় ৭,০০০ কিলোমিটার। এরপর থেকে গত দেড় বছরে আমি নিজে প্রায় ৬,০০০ কিলোমিটার চালিয়েছি। বর্তমানে বাইকটির মোট রানিং প্রায় ১৩,০০০ কিলোমিটার।
বাইকটি আমার প্রথম মালিকানায় রেজিস্ট্রেশন করা। ২৫ মে রেজিস্ট্রেশন সম্পন্ন করি। ট্যাক্স টোকেনের মেয়াদ মে ২০২৭ পর্যন্ত রয়েছে।
বাইকের কালার নেভি ব্লু। ইঞ্জিন, গিয়ারসহ সবকিছু ভালো অবস্থায় রয়েছে। কিছুদিন আগে টায়ারের জেল পরিবর্তন করিয়েছি।
বাইকের সামনের মাডগার্ডে একবার আঘাত লাগার কারণে ফেটে গিয়েছিল। পরবর্তীতে প্লাস্টিক ঝালাই করে মেরামত করিয়েছি। তবে এখনো মাডগার্ডে নতুন করে রং বা স্টিকার করা হয়নি। পছন্দমতো স্টিকার না পাওয়ায় আর করা হয়নি।
বাইকটি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি। আগ্রহী ক্রেতারা সরাসরি দেখে, যাচাই করে নিতে পারবেন।