আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খলিল। আমি একজন পরিশ্রমী, দায়িত্বশীল এবং শেখার আগ্রহসম্পন্ন ব্যক্তি। কাজ শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চাই এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রস্তুত। বর্তমানে আমার পড়াশোনার ব্যস্ততা শুধুমাত্র শুক্রবারে, তাই সপ্তাহের বাকি দিনগুলোতে আমি প্রতিষ্ঠানের কাজে সময় দিতে পারব। আমি নতুন কিছু শিখতে ভালোবাসি এবং দ্রুত শেখার চেষ্টা করি। সুযোগ পেলে সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের আস্থা অর্জন করতে চাই। আমাকে একটি সুযোগ দিলে তার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।
ইব্রাহিম খলিল