আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমের পোষা প্রাণী লালন পালন করেছি তাদের প্রতি অনেক ভালোবাসা থেকে এবং আলহামদুলিল্লাহ বেশ সুফল পেয়েছি সাথে মানসিক শান্তি। কিন্তু যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তখন এই আদরের প্রিয় প্রাণীটির একটা নিশ্চিত-নিরাপদ ঠিকানা সবাই খুঁজি।আপনার টেনশন দূর করতে, আনন্দে আপনার যাত্রা উপভোগ করতে আপনার পোষা প্রাণীটি একটি সুন্দর পরিবেশে রেখে যেতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে।
নিয়মাবলী: যতদিন রাখবেন তার পুরো পেমেন্ট অ্যাডভান্স করতে হবে।
প্রাণীটির ততদিনের খাবার দিয়ে যেতে হবে।
৬ মাস থেকে ৩বছর বয়সের মধ্যে হতে হবে।
ভ্যাকসিন দেয়া থাকতে হবে(ভ্যাকসিন কার্ড এর ফটোকপি লাগবে)।
কুকুরের বেলায় হাস্কি জার্মান শেফার্ড গণ্য হবে না। অন্য জাতের কুকুর বা বিড়াল ৩ বছরের বেশী হলেও সমস্যা নাই।
ধন্যবাদান্তে
মাহি