আপনার শখের পাখি ও প্রিয় প্রাণীর জন্য প্রোটিনসমৃদ্ধ আসল জীবন্ত খাদ্য — প্রিমিয়াম কোয়ালিটি বিটল পোকা / মিলওয়ার্ম!
কেন আপনার পাখির জন্য বিটল পোকা কিনবেন? (প্রধান উপকারিতা)
উচ্চমানের প্রোটিন ও পুষ্টি: এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক প্রোটিন, ফ্যাট ও অ্যামিনো এসিড, যা পাখির শারীরিক বৃদ্ধি ও পেশি গঠনে দ্রুত কাজ করে।
অসুস্থ পাখির দ্রুত রিকভারি: যেকোনো অসুস্থ বা দুর্বল পাখির দুর্বলতা কাটাতে এটি চমৎকার কাজ করে। জীবন্ত খাবার দেখে পাখি স্বাভাবিকভাবেই খাওয়ার আগ্রহ ফিরে পায়।
মানসিক চাপ কমায়: খাঁচার পাখি যখন জীবন্ত পোকা শিকার করে খায়, তখন তাদের প্রাকৃতি আচরণ বজায় থাকে এবং মানসিক স্ট্রেস বা বিষণ্ণতা দূর হয়।
কোন কোন প্রাণীর জন্য উপযোগী?
পাখি: কোয়েল, বাজরিগার, ঘুঘু, লাভবার্ড, টিয়া, ফিঞ্চসহ যেকোনো সৌখিন পাখি।
অন্যান্য: একুরিয়ামের বড় মাছ, মুরগির ছানা, রিয়ার্ড পেটস বা সরীসৃপ।