প্রধান দায়িত্ব হলো স্টোরের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।
জিআরএন (GRN - Goods Received Note) বা চালান অনুযায়ী পণ্যের গুণগত মান ও পরিমাণ যাচাই করা।
• পণ্যের ধরন অনুযায়ী (যেমন: কাঁচামাল, যন্ত্রাংশ, ফিনিশড গুডস বা রাসায়নিক) নিরাপদ ও সুশৃঙ্খলভাবে স্টোরে সংরক্ষণ করা।
• স্টোর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
• সফটওয়্যার এবং খাতা/স্প্রেডশিটে স্টক রেজিস্টার সকল লেনদেনের সঠিক হিসাব রাখা।
• নিয়মিত ফিজিক্যাল স্টক (physical stock) গণনা করা এবং সিস্টেমের হিসাবের সাথে মিলিয়ে দেখা।
• স্টক ঘাটতি বা অসঙ্গতি দেখা দিলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।
• বিভিন্ন বিভাগ বা প্রোডাকশন ইউনিট থেকে পাওয়া রিকুইজিশন (Requisition) অনুযায়ী সময়মতো মালামাল সরবরাহ করা।
• ডেলিভারি চালান ও অভ্যন্তরীণ চালান (MRN - Movement Reference Number) সঠিকভাবে নথিপত্রভুক্ত করা।
• দৈনিক, সাপ্তাহিক ও মাসিক স্টক রিপোর্ট তৈরি করে ম্যানেজমেন্টের কাছে পেশ করা।
• স্টোরের সামগ্রিক জনবল বা স্টোরকিপার ও হেলপারদের কাজের তদারকি করা।