আমাদের সঙ্গে কাজ করার সুযোগ!
আপনি আমাদের সঙ্গে কর্পোরেট পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন। বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও প্রতিষ্ঠানে আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণে কাজ করতে হবে।
কাজের অভিজ্ঞতা না থাকলেও চিন্তার কিছু নেই। কাজের ধরন, নিয়মকানুন ও দায়িত্ব সম্পর্কে আমরা আপনাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে হাতে-কলমে শিখিয়ে দেব, ইনশাআল্লাহ।
আমরা মূলত এমন কিছু মানুষ খুঁজছি, যারা সৎ, ন্যায়নিষ্ঠ, দায়িত্বশীল, পরিশ্রমী এবং কাজ করার ব্যাপারে আন্তরিক। অভিজ্ঞতার চেয়ে আপনার সততা, শেখার আগ্রহ ও কাজের মানসিকতাকে আমরা বেশি গুরুত্ব দিই।
আপনার মধ্যে যদি কাজ করার ইচ্ছা, সততা ও আত্মবিশ্বাস থাকে, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।
ইনশাআল্লাহ, আপনার প্রচেষ্টা ও কর্মদক্ষতাই হতে পারে আপনার এগিয়ে যাওয়ার নতুন পথ।