মাদারবোর্ডটা ৩১ আগস্ট ২০২৬ এ কেনা। ভুল সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলছি, তাই বিক্রি করে দিবো।
আজ পিসির সমস্যা নিয়ে মাল্টিপ্ল্যানে যাই। কারন পিসিতে পাওয়ার দেওয়ার ১ সেকেন্ডের মধ্যেই অফ হয়ে যাচ্ছিল। iTech Engineering এ চেক করালে তারা বললো মাদারবোর্ডের কোনো একটা IC-তে সমস্যা হয়েছে, ঠিক করতে ২০০০-২৫০০ টাকা লাগবে। তাই পুরোনো ৩-৪ বছরের মাদারবোর্ড রিপেয়ার না করে নতুন একটা নেওয়ার সিদ্ধান্ত নিই।
পরে Skyland থেকে GIGABYTE B760M DS3H DDR4 কিনে সেটআপ করাই। কিন্তু একই সমস্যা রয়ে গেছে। তাদের মতে মাদারবোর্ডে সমস্যা নেই, সম্ভবত প্রসেসরে সমস্যা হয়েছে। কালকে বিস্তারিত জানাবে।
তাই এখন পর্যন্ত অপেক্ষা করছি। পুরোনো মাদারবোর্ড ঠিক থাকলে এই একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ডটা বিক্রি করে দেবো। আনপ্যাক করা হয়েছে বলে অল্প কিছু টাকা কম রাখবো। নিতে চাইলে ইনবক্সে নক দিতে পারেন।