Driver Needed
ড্রাইভার নিয়োগের শর্তাবলী পুরো লেখা মনোযোগ সহকারে পড়ে চাকুরি করতে ইচ্ছুক হলে ফোন দিবেন। পোস্টে উল্লেখিত সুবিধা ব্যাতিত অন্য কোন সুবিধা দেয়া হবে না ডিউটি আওয়ার, সাধারণত সকাল ৯.৩০ থেকে ১১. 30 টা তারপর দুপুর ২.৩০ থেকে ৪টা পর্যন্ত, কোন কারনে যদি দরকার পড়ে তাহলে আবার আসতে হবে। এজন্য কোন এক্সট্রা পেমেন্ট দেয়া হবে না। * গাড়ি প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। সাপ্তাহিক ছুটি শুধুমাত্র শুক্রবার। তবে, যদি কোনও কারণে আপনাকে শুক্রবার কাজ করতে হয়, তাহলে আপনি অন্য দিন ছুটি পাবেন।। ** প্রতি ৩ দিন দেরী করে আসার জন্য ১ দিনের বেতন কাটা যাবে ** বেতন ১৮ হাজার টাকা সর্বসাকুল্যে, যা মাসের ৫ তারিখে প্রদান করা হবে। খাওয়ার জন্য কোন এক্সট্রা টাকা দেয়া হবে না। * দুই ঈদে বোনাস দেয়া হবে। চাকুরীর এক বছর পূর্ণ না হলে বোনাস দেয়া হবে বেতনের ৩০%। আর চাকরির এক বছর পূর্ণ হয়ে গেলে বোনাস দেওয়া হবে বেতনের ৬০%। * বাৎসরিক ইনক্রিমেন্ট নিয়োগের দিন থেকে গণনা করা হবে। । ৫০০ থেকে ১০০০ টাকা। এটা নির্ভর করবে গাড়ির যত্ন কেমন করা হয়েছে এবং ড্রাইভিং পারফরম্যান্স কেমন ছিল তার উপর। * তোমাকে কঠোরভাবে রাস্তার নিয়ম মেনে চলতে হবে। যদি তোমার নিজের ভুলের জন্য কোন জরিমানা হয়, তাহলে তা তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। স্পষ্টতই যদি তুমি রাস্তার নিয়ম মেনে চলতে না পারো, তাহলে যোগাযোগ করো না। চাকরি ছাড়তে হলে কমপক্ষে ১৫ দিন আগে জানাতে হবে। নইলে ১৫ দিনের বেতন কর্তন করে টাকা দেয়া হবে। চাকরি করা কালীন সময়ে কোন ধার নেয়া যাবে না। বাৎসরিক ছুটি সর্বমোট ১৮ দিন (ঈদের ছুটিসহ)। প্রতি দুই মাসে তিন দিন ছুটি নেয়া যাবে। তবে দুই মাসে তিন দিনের বেশি ছুটি নিলে বা বন্ধ দিলে বেতন কাটা হবে।
- Research the job & company before applying
- Don’t go to remote places for interviews
