এই কাঠের জুতা রাখার ক্যাবিনেটটি খুব সুন্দর কারুকাজ করা ডিজাইনের। সামনে সুন্দর নকশা আছে, যা ঘরের লুক আরও ভালো করে। ভিতরে একাধিক শেলফ আছে, তাই অনেক জুতা সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে।
কন্ডিশন ভালো আছে। ব্যবহার করা হয়েছে, তাই হালকা ইউজ মার্ক থাকতে পারে, তবে কোনো বড় ভাঙা বা সমস্যা নেই। দরজার লক ও হিঞ্জ ঠিকভাবে কাজ করে। কাঠ মজবুত এবং টেকসই।
বাসা বা ফ্ল্যাটের জন্য খুব কাজের একটি জিনিস। পরিষ্কার রাখলে একদম সুন্দর দেখায়।