Afifa Incubator-এর জন্য একজন দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল ফুল-টাইম ভিডিওগ্রাফার নিয়োগ দেওয়া হবে। ভিডিও শুটিং, এডিটিং এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে আগ্রহী ও অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
দায়িত্বসমূহ
ভিডিও শুটিং ও প্রোডাকশন পরিচালনা।
ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও কনটেন্ট তৈরি।
ভিডিও এডিটিং, কালার কারেকশন, সাউন্ড এডিটিং ও ফাইনাল আউটপুট প্রস্তুত করা।
স্টুডিও ও আউটডোর শুট পরিচালনা।
প্রয়োজন অনুযায়ী নতুন কনটেন্ট আইডিয়া নিয়ে কাজ করা।
থাম্বনেইল বা বেসিক গ্রাফিক ডিজাইন করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।