আমাদের সেবাসমূহ:
যেকোনো ধরনের POS (পয়েন্ট অফ সেলস), একাউন্টিং, ERP, HR (হিউম্যান রিসোর্স), CRM, প্রেসক্রিপশন সফটওয়্যার, ফার্মেসি ম্যানেজমেন্ট, ই-কমার্স ও ট্রাভেল ওয়েবসাইট সহ সব ধরনের সফটওয়্যার। এছাড়াও আমরা পস ডিভাইস, টাচ মনিটর, বারকোড ও পস প্রিন্টার, মোবাইল ডিভাইস/প্রিন্টার এবং সিসিটিভি ক্যামেরাসহ যাবতীয় হার্ডওয়্যার সরবরাহ করি।
কাজের বিবরণ ও আপনার দায়িত্ব:
আমাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার পণ্যসমূহের অনলাইন (সোশ্যাল মিডিয়া/ডিজিটাল প্ল্যাটফর্ম) এবং অফলাইন মার্কেটিং করা।
নির্ধারিত এলাকার বিভিন্ন মার্কেট, শোরুম ও কর্পোরেট অফিসে সরাসরি ভিজিট করে সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগ স্থাপন করা।
গ্রাহকদের ব্যবসায়িক সমস্যাগুলো শোনা এবং আমাদের সফটওয়্যার কীভাবে তাদের ব্যবসাকে সহজ করবে, তা আকর্ষণীয়ভাবে উপস্থাপন (Demo/Consultation) করা।
ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সফলভাবে সেলস সম্পন্ন করা।