BFC ডেলিভারি রাইডারের দায়িত্ব ও কর্তব্য
১. নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের কাছে নিরাপদে ও সঠিকভাবে খাবার পৌঁছে দেওয়া।
২. ডেলিভারির পূর্বে অর্ডারের আইটেম, পরিমাণ এবং প্যাকেজিং যাচাই করা।
৩. গ্রাহকের সাথে ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখা।
৪. কোম্পানির ইউনিফর্ম ও পরিচয়পত্র পরিপাটি অবস্থায় পরিধান করা।
৫. ডেলিভারির সময় ট্রাফিক আইন ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলা।
৬. ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের অর্থ সঠিকভাবে সংগ্রহ ও জমা দেওয়া।
৭. অর্ডার সংক্রান্ত কোনো সমস্যা বা বিলম্ব হলে তাৎক্ষণিকভাবে সুপারভাইজার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
৮. ডেলিভারি ব্যাগ, সাইকেল/মোটরসাইকেল এবং অন্যান্য কোম্পানির সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা।
৯. ডেলিভারি না থাকলে রেস্টুরেন্টের টিমকে সহায়তা করা, যেমন:
গ্রাহককে অভ্যর্থনা জানানো
ফুডপান্ডা/পাঠাও পার্সেল ব্যবস্থাপনা
গ্রাহকদের বসার ব্যবস্থা করা
লিফলেট বিতরণ করা
১০. কোম্পানির নীতিমালা, শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখা।