Vision 75" MX6 Galaxy Ultra — 4K Mini QLED Google TV (Android 14) 120Hz, Dolby Vision ও Dolby Atmos, লোকাল ডিমিং, ৯৩% DCI-P3, ৩০W সাউন্ড। ৩ বছরের প্যানেল, পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি।
বড় ড্রয়িং রুম বা হলঘরে সিনেমা হলের মতো অভিজ্ঞতা চাইলে ৭৫ ইঞ্চির Vision MX6 Galaxy Ultra। মোটামুটি ১০ থেকে ১৪ ফুট দূর থেকে দেখার জন্য এই মাপ আরামদায়ক।
MX6 Galaxy Ultra Vision-এর Mini LED সিরিজ। সাধারণ QLED-এ পেছনের আলো বড় বড় ভাগে জ্বলে, Mini LED-তে অনেক ছোট ছোট ভাগে — তাই লোকাল ডিমিং দিয়ে পর্দার অন্ধকার অংশ অন্ধকার আর উজ্জ্বল অংশ উজ্জ্বল রাখা যায়। রাতের দৃশ্য বা সিনেমার কালো অংশে পার্থক্যটা চোখে পড়ে। ছবি 4K (৩৮৪০ × ২১৬০) উজ্জ্বলতা ৪৫০ nits, রঙের পরিধি ৯৩% DCI-P3, সঙ্গে Dolby Vision, HDR10 আর HLG।
রিফ্রেশ রেট 120Hz, সঙ্গে MEMC — ক্রিকেট বা ফুটবলে বল আর খেলোয়াড়ের নড়াচড়া মসৃণ দেখায়। গেম খেলার জন্য Game Mode, VRR আর ALLM আছে।
এটি Google TV (And ...