উত্তরা সেক্টর ৭-এ প্রাইম লোকেশনে হাই স্কুল পাশে ৩ মাসেরও কম সময় আগে চালু করা একটি ছোট খাবারের দোকান পুরো দোকানটি হস্তান্তর অথবা সকল মালামাল ও সেটআপসহ বিক্রি করা হবে। দোকানটি ইন্টেরিয়র মডার্ন এবং লোকেশনটি ও অত্যন্ত ভালো। আলাদা রান্নাঘর ও অফিসের ব্যবস্থা আছে। বর্তমান মালিকের অন্য ব্যবসা থাকায় পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় অভিজ্ঞ লোকবল ম্যানেজ করাও কঠিন হয়ে পড়ছে। তাই যারা রেস্টুরেন্ট ব্যবসায় অভিজ্ঞ, তারা এই প্রাইম লোকেশন ও নতুন সেটআপ কাজে লাগিয়ে খুব সহজেই এটিকে একটি লাভজনক ও সুনামধন্য ব্যবসায় পরিণত করতে পারবেন।
শুধু আগ্রহী ও সিরিয়াস ক্রেতারা বিস্তারিত জানতে ফোন করুন।