জরুরী নিয়োগ
পদের নাম: কলিং এজেন্ট, ওয়েবসাইট অর্ডার কনফার্মেশন
একটি ই-কমার্স কোম্পানির জন্য একজন কলিং এজেন্ট প্রয়োজন যিনি ওয়েবসাইটের অর্ডারগুলো ফোন করে কনফার্ম করবেন।
আপনাকে যা করতে হবে
ওয়েবসাইটে আসা নতুন অর্ডারগুলো দেখে কাস্টমারকে কল দিতে হবে। কাস্টমারের নাম ঠিকানা আর প্রোডাক্ট আবার মিলিয়ে নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। কাস্টমারের কোনো প্রশ্ন থাকলে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। ডেলিভারি চার্জ আর সময় সম্পর্কে জানাতে হবে। কোনো অর্ডার ক্যানসেল হলে বা ঠিকানা ভুল থাকলে সেটা নোট করে রাখতে হবে। দিন শেষে কয়টা অর্ডার কনফার্ম হলো তার একটা হিসাব দিতে হবে।
কাজের সময় আর বেতন
অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মাস শেষে বেতন পাবেন ১২ হাজার টাকা।
কাজের ঠিকানা
অফিস মিরপুর ১০ এ। অফিসে এসে কাজ করতে হবে।
আমরা যাকে খুঁজছি
অবশ্যই মিরপুরের বাসিন্দা হতে হবে। বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। কমপক্ষে এইচএসসি পাস। যাদের আগে কল সেন্টার, টেলিসেলস বা অর্ডার কনফার্মেশনের কাজের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন। নতুনরা আবেদন করতে পারবেন, কাজ শিখিয়ে দেওয়া হবে। তবে গলার স্বর স্পষ্ট হতে হবে, কথা বলার ধরন সুন্দর হতে হবে আর কাস্টমারের সাথে ধৈর্য নিয়ে কথা বলতে হবে।
যোগাযোগ করুন
আগ্রহী হলে সরাসরি এই নম্বরে কল দিন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন
শুধুমাত্র মিরপুরে যারা থাকেন তারাই আবেদন করবেন।