Bikroy.com হেল্প এবং সাপোর্ট এ স্বাগতম

এখানে বারংবার জিজ্ঞেস করা কিছু প্রশ্নের দেয়া হলো এবং সেই সাথে জেনে নিন কিভাবে চমত্কার সব ডিল জেতা যায় তার কিছু টিপস! আপনি যা চাচ্ছেন তা খুঁজে না পেলে বিনা দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন

Bikroy.com আসলে কি?

Bikroy.com একটি ওয়েবসাইট যেখানে আপনি প্রায় সব কিছুই বেচা কেনা করতে পারবেন। সেরা ডিলগুলো বেশির ভাগ ক্ষেত্রে আপনার নিজ শহর বা এলাকাতেই করা হয়, সেক্ষেত্রে Bikroy.com আপনাকে এনে দেবে নিজ এলাকায় বেচা-কেনার একটি সহজ ও সুন্দর সমাধান। আপনাকে শুধুমাত্র আপনার এলাকাটি নির্বাচন করতে হবে - আর কিছুই না!

Bikroy.com এ বিজ্ঞাপন দেয়া সম্পূর্ণ ফ্রি, এবং সময় লাগে দুই মিনিটেরও কম। আপনি একটি অ্যাকাউন্টের জন্যে নিবন্ধন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এবং তাতে করে যেকোনো সময় খুব সহজেই বিজ্ঞাপন দিতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট করতে না চান, তাহলে শুধু "ফ্রি বিজ্ঞাপন দিন" বিভাগে যান, প্রয়োজনীয় ফরম পূরণ করুন - ব্যস আপনার কাজ হয়ে গেল!

Bikroy.com এর রয়েছে একটি বিশাল সমৃদ্ধ ও জনপ্রিয় আইটেমের কালেকশন সারা বাংলাদেশ জুড়ে, যাতে করে আপনি সহজেই খুঁজে পেতে পারেন আপনার পছন্দের আইটেমটি। সুতরাং আপনার যদি একটি গাড়ি, মোবাইল ফোন বা বাসা-বাড়ির দরকার থাকে, কিংবা খুজছেন আপনার প্রিয় পোষা প্রাণীটিকে তাহলে Bikroy.com এ আপনি খুঁজে পাবেন আপনার সেরা ডিলটি।

Bikroy.com এ সুনির্দিষ্ট কোনো শ্রেণী নয়, বরং এখানে আপনি বেচা-কেনা করতে পারেন ৩০টিরও অধিক এবং বিভিন্ন শ্রেনীর দ্রব্যসামগ্রী ও সেবা। সেই সাথে মনে রাখবেন, প্রতিটি বিজ্ঞাপন আমাদের দ্বারা রিভিউ করা হয় এবং তাতে করে বিজ্ঞাপনের কোয়ালিটি আমাদের মান অনুযায়ী সুনিশ্চিত করা হয়।

আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে শুধু এখানে ক্লিক করুন